October 28, 2026, 7:33 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

সিংড়ায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ১০

নাটোর প্রতিনিধি :-

নাটোরের সিংড়ায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে পেশাদার চোর, মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ২ জনকে মাদক মামলায় কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন উপজেলা যুবলীগের সহসভাপতি রিফাত মাহমুদ পিয়াস (৩৩), পৌরসভার গাইনপাড়া মহল্লার পেশাদার চোর মো. অন্তর (২৭) ও মো. আল-আমিন (২৫), গাইনপাড়া মহল্লার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি মো. জিল্লুর রহমান (৪৩), মাস্টার পাড়ার সম্পা চৌধুরী, কলেজপাড়ার মাদক মামলায় শ্রী শ্যাম কুমার চৌধুরী (২৮), গাঁজাসহ গোডাউনপাড়া মহল্লার মো. জিসান (২১), মাদক মামলায় শ্রী শম্ভু চন্দ্র মহন্ত, মো. সুলতান আলী, মাস্টার পাড়ার মো. হাবিল খন্দকার।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাতের ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (৫) ধারায় মো. সুলতান আলী ও মো. হাবিল খন্দকারকে ১৪ দিন কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড করা হয়।

সিংড়া থানার ওসি আ স ম আব্দুন নূর বলেন, ‘দুজন পেশাদার চোরসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ’

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, ‘দুজন মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা