May 25, 2026, 1:47 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনার চেয়েও ইসির লোকজন বড় আ. লীগার: বদিউল আলম

স্টাফ রিপোর্টার :-
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি দুপুরে রাজশাহী নগরীর হোটেল ওয়ারিশানে বিভাগীয় সংলাপে বক্তব্য দিচ্ছেন সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হওয়া প্রয়োজন। সবচেয়ে বেশি দরকার নির্বাচন কমিশনের পরিবর্তন। কারণ শেখ হাসিনার চেয়েও নির্বাচন কমিশনের লোকজন বড় আওয়ামী লীগার বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি দুপুরে রাজশাহী নগরীর হোটেল ওয়ারিশানে সুজন আয়োজিত বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে বদিউল আলম এসব মন্তব্য করেন।

নির্বাচনী অঙ্গন ও রাজনৈতিক দল কুলষিত হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, এখনও বেশির ভাগ প্রার্থী কালো টাকার মালিক, পেশিশক্তি নির্ভর রাজনীতি করছেন।’

বদিউল আলম মজুমদার বলেন, ‘বহুদিন দলের অনুগত থাকলেও দুই কোটি টাকা দিতে না পারায় মনোনয়ন না পাওয়ার ঘটনা এবারও ঘটেছে। রাজনৈতিক দলগুলো দুনীতির সঙ্গে জড়িত।’

বঙ্গবন্ধুকে ক্ষমতায়ন করতেই সংবিধান রচনা করা হয়েছিল জানিয়ে তিনি বলেন, ‘মূলত প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার মালিক। সেকারণে শেখ হাসিনা দানবে পরিণত হতে পেরেছে। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ও প্রতিশোধ পরায়ণতায় ভর করে আমৃত্যু ক্ষমতায় থাকতে চেয়েছিলেন।’

তিনি মন্তব্য করে বলেন, ‘১৯৯১ সালে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে। এই সংলাপে রাজশাহী বিভাগের সব জেলা থেকে প্রতিনিধিরা অংশ নেন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও নেতারা সংলাপে তাদের মতামত প্রকাশ করেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা