May 24, 2026, 9:05 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় বেতন কমিশনের কার্যক্রম নিয়ে উদ্বেগ ঢা‌বি সাদা দ‌লের

ডেস্ক নিউজ :-

জাতীয় বেতন কমিশনের বর্তমান কার্যক্রম ও গতি-প্রকৃতি নিয়ে গভীর উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। আজ বৃহস্প‌তিবার সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এক বিবৃ‌তি‌তে এ উদ্বেগের কথা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রজাতন্ত্রের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি সম্মানজনক ও যুগোপযোগী বেতন কাঠামো নির্ধারণের যে প্রত্যাশা নিয়ে এই কমিশন কাজ শুরু করেছিল, বর্তমান পরিস্থিতিতে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।

নেতৃবৃন্দ বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ করছি যে, কমিশন যেভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে, তাতে শিক্ষক সমাজের প্রকৃত আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটার সম্ভাবনা ক্ষীণ।
কমিশনের বর্তমান কর্মপদ্ধতি ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আমাদের হতাশ করেছে। এ পরিপ্রেক্ষিতে জাতীয় বেতন কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মো. মাকছুদুর রহমান সরকার কমিশনের সদস্যপদ থেকে পদত্যাগ করায় আমরা তাকে আন্তরিক সাধুবাদ জানাই। তার এই সাহসী ও নীতিগত অবস্থান প্রমাণ করে যে, কমিশনের ভেতরে সুস্থ ও বস্তুনিষ্ঠ কাজের পরিবেশ বিঘ্নিত হচ্ছে।

তারা বলেন, আমরা ইতিপূর্বে কমিশনের চেয়ারম্যানের কাছে আমাদের সুনির্দিষ্ট ও বস্তুনিষ্ঠ দাবিগুলো তুলে ধরেছিলাম।
সে সময় তিনি আমাদের বক্তব্য গুরুত্বসহকারে শোনার আশ্বাস দিয়েছিলেন এবং বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, দৃশ্যত তার কোনো কার্যকর বাস্তবায়ন আমরা এখনো দেখতে পাচ্ছি না। যদিও একটি বৈষম্যহীন এবং সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো উপহার দেওয়া কমিশনের দায়িত্ব। আমরা দাবি জানাচ্ছি যে, কমিশন যেন অতি দ্রুত তাদের বর্তমান ত্রুটিপূর্ণ অবস্থান সংশোধন করে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা ও স্বার্থ বজায় রেখে একটি গ্রহণযোগ্য সুপারিশ পেশ করে।

তারা আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল মনে করে, শিক্ষক সমাজের মর্যাদা ক্ষুন্ন করে কোনো বেতন কাঠামো গ্রহণযোগ্য হবে না। আমরা কমিশনের বর্তমান অসংগতিপূর্ণ কার্যক্রমের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এ বিষয়ে সাধারণ শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে তাদেরকে নিয়েই করণীয় ঠিক করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা