May 25, 2026, 2:58 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :-

রাজশাহীতে এক বাক প্রতিবন্ধী কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগে ওসমান গনি ওরফে ফুয়াদ (৪০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মহানগরের কাটাখালী থানার হরিয়ান পূর্বপাড়া এলাকায় তার বাড়ি। গতকাল বুধবার দিবাগত রাতে কাটাখালী থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এর আগে রাতেই তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন ভুক্তভোগী কিশোরীর মা। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, বুধবার সকালে বাক প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদে গিয়েছিলেন। দুপুরে সেখান থেকে বাড়ি ফিরে দেখেন, অভিযুক্ত যুবক তার মেয়েকে ধর্ষণ করছে। তখন তিনি চিৎকার শুরু করলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়।

আজ বৃহস্পতিবার সকালে কাটাখালী থানার ডিউটি অফিসার ওমর ফারুক জানান, অভিযুক্ত ব্যক্তিকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা