May 24, 2026, 9:55 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

একাদশ শ্রেণিতে ভর্তির শেষ সুযোগ দিল রাজশাহী বোর্ড

স্টাফ রিপোর্টার :-

রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিপ্রক্রিয়া থেকে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য ভর্তির চূড়ান্ত সময়সীমা ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) থেকে শুরু হয়ে এই ভর্তি, নিশ্চায়ন ও নিবন্ধন প্রক্রিয়া চলবে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত।

রাজশাহী শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. মাহবুব হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাদ পড়া শিক্ষার্থীদের নির্ধারিত ফি পরিশোধপূর্বক ভর্তি ও নিবন্ধনের যাবতীয় কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো রাজশাহী শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (www.rajshahiboard.gov.bd) অথবা (www.rajshahieducationboard.gov.bd) লিংকে প্রবেশ করে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

কার্যক্রমের মেয়াদ ১৪ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত। ২৮ জানুয়ারির মধ্যে সকল অনলাইন কার্যক্রম সম্পন্ন করতে হবে। ম্যানুয়ালি বা সরাসরি কোনো শিক্ষার্থীর ভর্তি বা নিবন্ধন করার কোনো সুযোগ নেই। শতভাগ প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজ অনলাইনে বাদ পড়া শিক্ষার্থীদের ভর্তি, নিশ্চায়ন বা নিবন্ধন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তীতে যেকোনো জটিলতার জন্য বোর্ড দায়ী থাকবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা