May 24, 2026, 7:55 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

কারাগারে মারা গেলেন আ. লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকি

পাবনা প্রতিনিধি :-

বিশিষ্ট সংগীতশিল্পী, পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এবং জেলা আওয়ামী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকি আর নেই। রবিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

প্রলয় চাকি বনমালী শিল্পকলা কেন্দ্রের যুগ্ম সম্পাদক (সংস্কৃতি) হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। তিনি পাবনার এক সময়ের বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও অভিনেতা প্রয়াত লক্ষ্মী দাস চাকির বড় ছেলে।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় গেল ১৬ ডিসেম্বর সকালে প্রলয় চাকিকে তার পাথরতলার বাসা থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি পাবনা জেলা কারাগারে আটক ছিলেন।

গেল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে কারাগারে থাকা অবস্থায় তিনি স্ট্রোকে আক্রান্ত হন। পরদিন শুক্রবার তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তার মৃত্যু হয়।

প্রলয় চাকির মৃত্যুর খবরে সাংস্কৃতিক অঙ্গনসহ তার পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে বিকেলে তার মরদেহ পাবনায় নিয়ে আসা হয়। মৃত্যুর খবর পেয়ে রাতেই তার বাড়িতে ছুটে যান স্বজন ও শুভানুধ্যায়ীরা। সন্ধ্যায় পাবনা মহা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

তার মৃত্যুতে বাংলাদেশ হিন্দু মহাজোট পাবনা জেলা শাখা, হিন্দু যুব মহাজোট, হিন্দু ছাত্র জোট, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ পাবনা জেলা শাখা, রবিদাস সম্প্রদায়, শ্রী শ্রী পাবনা মহাশ্মশান কমিটি, পাবনা মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা