May 24, 2026, 8:38 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় ট্রাকচাপায় প্রাণ গেল বাংলাদেশির

স্টাফ রিপোর্টার :-

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর এলাকায় ভারতীয় ট্রাকের চাপায় মো. কাদির আলী (৬০) নামে এক বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার (১১ জানুয়ারি) সকালে সোনামসজিদ বালিয়াদিঘী মধ্যবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাদির আলী ওই এলাকার মো. কালু হাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে কাদির আলী ঘাসের একটি আঁটি নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় সোনামসজিদ বন্দর থেকে পণ্য নামিয়ে ভারত ফিরে যাওয়ার পথে একটি খালি ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে ঘাতক ট্রাকটি ও এর চালককে আটক করে। আটক চালকের নাম মো. হামজু শেখ। তিনি পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার শুকনগর গ্রামের মৃত ভিখু শেখের ছেলে। উত্তেজিত জনতা তাৎক্ষণিক প্রতিবাদ জানালেও পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক ও চালক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা