তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি হাসপাতালে তিনি মারা যান। হাফিজ উদ্দিন খানের মামাতো ভাই লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও কানাডা প্রবাসী দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এম হাফিজ উদ্দিন খান ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ছিলেন। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের অর্থসহ অন্তত ৭টি মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন তিনি। প্রায় ১৫ বছর আগে অবসরগ্রহণের পর থেকে উত্তরার বাড়িতে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন হাফিজ।
সিরাজগঞ্জ শহরের সমাজকল্যাণ মোড় এলাকার প্রয়াত শিক্ষক কোব্বাদ আলী খানের ছেলে হাফিজ খান সৎ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।