বাংলাদেশে উচ্চতর গবেষণার একমাত্র কেন্দ্র ‘ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস)’-এর অ্যালামনাই এসোসিয়েশনের ২০২৬-২০২৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. ফজলুল হক। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আইবিএসের অধ্যাপক ড. মোহাম্মদ নাজিমুল হক।
শনিবার (৩১ জানুয়ারি) আইবিএসের সেমিনারকক্ষে অনুষ্ঠিত এলামনাই সভায় অ্যালামনাসদের মতামতের ভিত্তিতে কমিটির অনুমোদন দেন আইবিএসের পরিচালক ড. সুলতানা নাজনীন।
এর আগে বিদায়ি কমিটির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন আইবিএসের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।
কমিটির সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. মো. হাফিজুর রহমান, আইবিএসের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, ইসলামী ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. এম কামাল উদ্দিন জসিম এবং রাবির ডেপুটি কন্ট্রোলার ড. মু. আখতারুজ্জামান চৌধুরী।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন রাবির দর্শন বিভাগের শিক্ষক ড. মো. মোতাসিম বিল্লাহ ও রাজশাহী নিউ ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইব্রাহিম হোসেন। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন আইবিএসের সহযোগী অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম।
এছাড়া প্রচার সম্পাদক রাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম, শিক্ষা সম্পাদক বগুড়া টিএমএসএসের এক্সিকিউটিভ ডিরেক্টর ড. মো. মতিউর রহমান, সমাজকল্যাণ সম্পাদক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রফিউল আজম খান, সাংস্কৃতিক সম্পাদক রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক ড. শেখ সেমন্তী এবং সাংগঠনিক
সম্পাদক রাজশাহী সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. জুবাইদা আয়েশা সিদ্দিকা নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, অধ্যাপক ড. আবু তাহের, সরকারি বদরুন্নেসা কলেজের সহযোগী অধ্যাপক ড. আমিরুল ইসলাম সবুজ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাঈদ হোসেন, রাজশাহী কলেজের এআইএস বিভাগের শিক্ষক ড. মো. আহসানুজ্জামান এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু জোহা মো. জাস্টিসুল হায়দার।
এর আগে গত শুক্রবার (৩০ জানুয়ারি) আইবিএসের সুবর্ণ জয়ন্তী ও ১৫তম ত্রিবার্ষিক অ্যালামনাই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিন শতাধিক পিএইচডি ডিগ্রিধারী গবেষক অংশ নেন।
সম্মেলনের দ্বিতীয় দিনে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।