বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেহী রুহের মাগফেরাত কামনায় রাজশাহী নগরীর রায়পাড়ায় (১৭ নম্বর ওয়ার্ড পূর্ব) বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (৪ জানুয়ারি) বাদ আসর রায়পাড়া (পূর্ব) বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে মরহুমা খালেদা জিয়ার বিদেহী আত্মার প্রশান্তি ও শান্তির জন্য মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলের নেতৃত্ব দেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাফফুজুর রহমান রিটন ও সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু।
তারা মরহুম নেত্রীর অবদান স্মরণ করে তার রুহের মাগফেরাত ও দেশের কল্যাণ কামনা করেন।
দোয়া মাহফিলে রাজশাহী সিটি করপোরশনের (রাসিক) ১৭ নম্বর ওয়ার্ডের বিএনপির নেতা-কর্মী ও স্থানীয় সাধারণ বাসিন্দারা উপস্থিত ছিলেন এবং একযোগে খালেদা জিয়ার জন্য কল্যাণ ও শান্তি প্রার্থনা করেন।
স্থানীয়রা বলেন, ‘খালেদা জিয়া ছিলেন দেশের দীর্ঘদিনের জনপ্রিয় ও আপসহীন রাজনৈতিক নেত্রী।’
এ সময় নেতাকর্মীরা তার স্মৃতিচারণ করেন তারা।