বগুড়ার গাবতলী উপজেলায় সপ্তম শ্রেণির এক মুসলিম ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শ্রী পলাশ সাগর ওরফে লিটন চন্দ্র (২৫) নামের এক হিন্দু যুবককে গ্রেপ্তার করেছে গাবতলী মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, অভিযুক্ত যুবক ভুক্তভোগীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী মেন্দিপুর এলাকার বাসিন্দা।
এছাড়াও গাবতলী উপজেলার পাঁচ মাইল এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলার আসামি ও ওয়ারেন্টভুক্তসহ আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গরু চুরির মামলায় গ্রেপ্তার হন রামেশ্বরপুর এলাকার মোঃ রানা শাহ (৩৫)। ব্যাটারি চালিত অটো ভ্যান চুরি মামলায় নিশিন্দারা এলাকার রুকু ইসলাম (২১) ও সারোটিয়া এলাকার ফজলু নামের দু’জনকে আটক করা হয়। অভিযানে একটি ব্যাটারি চালিত অটো ভ্যান উদ্ধার করা হয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামিদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন বাহাদুরপুর এলাকার সানোয়ার হোসেন (৪০) এবং মেন্দিচোর এলাকার রেজাউল করিম দুলাল (৪০)।
ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। সব মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।