পাবনা থেকে প্রকাশিত দৈনিক পাবনার আলো পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন, পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ব্যবসায়ী মাহফুজ আলী কাদেরীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৪ জানুয়ারি) দুপুরে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পাবনার সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনের শেষে জেলা প্রশাসক শাহেদ মোস্তফা ও পুলিশ সুপার আনোয়ার জাগিদ বরাবর স্বারকলিপি পেশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক খবর বাংলা পত্রিকার সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, প্রকাশক শামীম আহমেদ, অনন্য সমাজ কল্যাণ সংস্থা গভর্নিং বডির সদস্য আব্দুল্লাহ আল আমিন বাকি, টোটন, সমাজ কল্যাণ সংস্থার কর্মকর্তা সাইফুল ইসলাম, রেজাউল করিম, জাফর সাদিক, আলমগীর হোসেন, সোলাইমান হোসেন, আব্দুস সাত্তার শিপলু প্রমুখ।
উল্লেখ্য, গেল ২৯ ডিসেম্বর পাবনা শহরের মাসুম বাজার এলাকার নিজ বাড়ি থেকে ডিবি পুলিশ মাহফুজ আলী কাদেরীকে আটক করে। পরে পাবনা সদর থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।