আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী -১( তানোর-গোদাগাড়ী) আসনের ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব) শরীফ উদ্দীন তানোর পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচনী সভা করেছেন।
রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত তিনি সভা করেন। সকালের দিকে ৯ নম্বর ওয়ার্ড মাসিন্দা গ্রামে সভার মাধ্যমে শুরু হয় পৌর এলাকায় নির্বাচনী সভা। সেখান থেকে ৮ নম্বর ওয়ার্ড রায়তান বাজে আকচা, ৭ ওয়ার্ডের বুরুজ গ্রামে, ৬ নম্বর ওয়ার্ডে জিওল মোড়ে, ৫ নম্বর ওয়ার্ডে আমশো গ্রামে, তানোর গ্রামে, ৪ নম্বর ওয়ার্ডের কুঠিপাড়া গ্রামে, ৩ নম্বর ওয়ার্ডের চাপড়া গ্রামে, সন্ধ্যার পর ২ নম্বর ওয়ার্ড গোকুল, বেলপুকুরিয়া, ১ নম্বর ওয়ার্ড তালন্দ ও হরিদেবপুর গ্রামে নির্বাচনী সভা করবেন।
ভোটারদের উদ্দেশ্যে প্রার্থী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল সকালে ধানের শীষে ভোট দিতে হবে। কারন ধানের শীষ মানেই উন্নয়ন, ধানের শীষ মানেই দেশের ভাগ্যের পরিবর্তন, ধানের শীষ মানেই বহুদলীয় গণতন্ত্র। ধানের শীষে ভোট দিন উন্নয়ন বুঝে নিন। অনেকে নানা প্রলোভন দিবে, কিন্তু তাদের প্রলোভনে নিজেদের কে বিলিয়ে দেয়া যাবেনা। আপনারা অতীতে দেখেছেন বিএনপি সরকারে থাকা অবস্থায় কিভাবে দেশের উন্নয়ন হয়েছে ।
এসময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, সাবেক সম্পাদক সাবেক চান্দুড়িয়া ইউপির চেয়ারম্যান মফিজ উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, সাবেক সভাপতি আরশাদ আলী, ওমর আলী, সদস্য সচিব আব্দুস সবুর, সাবেক ছাত্র দলের সভাপতি আব্দুল মালেক মন্ডল, জেলা ড্যাব নেতা ডা:মিজানুর রহমান , মহিলা দলের সভাপতি সাবেক কাউন্সিলর পলি বেগম, সাবেক কাউন্সিলর আবু সাঈদ বাবু, আব্দুল মান্নান, মনজুর রহমান সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, সাবেক ছাত্র নেতা আব্দুস সালাম, শরিয়তুল্লাহ, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুর মোল্লা, বিএনপি নেতা ওবাইদুর রহমান, পৌর যুবদলের আহবায়ক সাইদুর রহমান, যুগ্ন আহবায়ক নুর হাসান মাহমুদ রাজা, কৃষক দলের পৌর আহবায়ক সাবেক কাউন্সিলর মশিউর রহমান মুর্শেদ, সাবেক আহবায়ক আনারুল, সদস্য সচিব আফজাল হোসেন, ওয়ার্ড বিএনপি নেতা, কুরবূন আলী, সাবেক কাউন্সিলর সাইদুর রহমান, ওয়ার্ড বিএনপি নেতা শমসের আলী, সেকান্দার আলী, রুস্তম আলী, মুনসুর রহমান, বাসারত, গোলাম মোস্তফা প্রমুখ। প্রতিটি সভায় দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ ভোটারের সাথে সাথে মহিলা ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল।