প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ৩:০১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৫, ২:৪৫ পি.এম
অভিনেত্রী ব্রিজিত বার্দো আর নেই

ফরাসি চলচ্চিত্রের কিংবদন্তি ব্রিজিত বার্দো আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। রোববার (২৮ ডিসেম্বর) তার প্রতিষ্ঠিত বার্দো ফাউন্ডেশনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ফ্রান্স ২৪।
ষাটের দশকের পর্দা কাঁপানো এই অভিনেত্রীর প্রয়াণে বিশ্ব বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
অভিনয়জীবনে মাত্র ৫০টি সিনেমায় অভিনয় করার পর ১৯৭৩ সালে মাত্র ৩৯ বছর বয়সে অবসরের ঘোষণা দেন এই ফরাসি সুন্দরী। পরে তিনি নিজেকে প্রাণী অধিকার আন্দোলনে উৎসর্গ করেন। জীবনের পরবর্তী দশকগুলোতে তিনি চরম ডানপন্থার দিকে ঝুঁকে পড়েন।
অভিনয় ছাড়ার সময় এক উক্তিতে তিনি বলেছিলেন, ‘আমি আমার যৌবন এবং সৌন্দর্য মানুষকে দিয়েছি, এখন আমার জ্ঞান এবং অভিজ্ঞতা প্রাণীদের দেব।’
১৯৮৬ সালে প্রতিষ্ঠা করেন ‘ব্রিজিত বার্দো ফাউন্ডেশন’। বন্য ও গৃহপালিত প্রাণীদের সুরক্ষা এবং তাদের অধিকার আদায়ের লড়াইয়ে জীবনের বাকিটা সময় উৎসর্গ করেছিলেন তিনি। এই অভিনেত্রীর জীবন পর্দার গ্ল্যামার ছাড়িয়ে হয়ে উঠেছিল সেবার এক অনন্য উদাহরণ।
www.sangbad24ghonta.net